আবু সাঈদ হত্যা: আদালতে তোলা হচ্ছে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে

 


বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে আদালতে তোলা হবে আজ। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলার কথা রয়েছে।


এর আগে, সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


গত ১৮ আগস্ট পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ এবং ৩০ থেকে ৩৫ জনের অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করা হয়। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ সাতজনের নাম মামলায় নথিভুক্ত করার জন্য সম্পূরক এজাহার দায়ের করেন আবু সাঈদের ভাই ও মামলার বাদী রমজান আলী।


আবু সাঈদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছিল আগেই। পরে এই মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেফতার দেখানো হয়।

Previous Post Next Post

Facebook

Smartwatchs